1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন

গোপালগঞ্জে ট্রাক- অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৪

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৪৯৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চার জনের এক জনের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।তিনি হলেন আ্যাম্বুলেন্সের চালক মোমিন।নিহত বাকি তিনজনের পরিচয় এখন জানা সম্ভব হয়নি। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দেল বাড়ি ইউনিয়নের বিল ডুমুরিয়া গ্রামের মোহাম্মাদ আলী (৭০),পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালি গ্রামের কামাল হোসেন (৪২),একই গ্রামের বায়েজিদ হোসেন(২১)ও ট্রাক চালকের সহযোগী সাগর(২৫)।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাবেদ মাসুদ বলেন,রোগী নিয়ে খুলনা থেকে একটি অ্যাম্বুলেন্স সকালে ঢাকার দিকে যাচ্ছিল।এ সময় বিপরিত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী মাটি কাটা এস্কেভেটর বহন করা ট্রাকের সংঘর্ষ হয়।এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।পরে চিকিৎসাধীন অবস্থায় অ্যাম্বুলেন্সচালক মোমিনের মৃত্যু হয়। নিহত বাকি তিনজনের পরিচয় এখন জানা সম্ভব হয়নি। গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুয়েল সরকার বলেন,দু’জন হাসপাতালে আনার আগে ও দু’জন হাসপাতালে আসার পর মারা যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓