1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু কাউখালীর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়িতে পৃথক বজ্রপাতে প্রাণ গেল দুই কিশোরের ফেরি থেকে নদীতে প্রাইভেট কার গলাচিপা ভাইয়ের হাতে ভাই খুন কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ওসমান গনি নিজস্ব প্রতিবেদক:

প্রায় দুই দশক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পৈতৃক নিবাস জিয়াবাড়ির আঙিনায় পা রাখছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে যাচ্ছেন। ২০০৬ সালের পর প্রথমবার স্মৃতির ধুলোবালি মাখা আদি নিবাসে ফিরছে ঘরের ছেলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই তাঁর প্রথম সফর। দলীয় সূত্র জানায়, সোমবার বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।শনিবার বিএনপি মিডিয়া সেল সমন্বয়কারী কালাম আজাদ জানান, আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী বগুড়ায় দিনব্যাপী সরকারি সফরে যাচ্ছেন। নিজ বাসভবন থেকে সকাল ৬টায় সড়কপথে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন ও ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরভবনে উপস্থিত হয়ে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন শেষে গাবতলী উপজেলার বাগবাড়িতে যাবেন।দুপুরে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ও শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে নিজের পৈতৃক নিবাস জিয়াবাড়ির আঙিনায় উপস্থিত হবেন। বিকেল চারটায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যার পর ঢাকায় ফেরার পথিমধ্যে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) স্বল্পকালীন যাত্রা বিরতি করবেন।উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গতবছর ২৫ ডিসেম্বর অবিস্মরণীয় স্বদেশ প্রত্যাবর্তন করেন তারেক রহমান। প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার ৩৫ দিন পর পূর্বপুরুষের ভিটা বগুড়ায় যান। সরকার গঠন করে প্রথমবার জিয়াবাড়ির আঙিনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরআগে তিনি সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর পৈতৃক বাড়িতে গিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓