1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

ফুলপুরে দেয়াল ভেঙ্গে মোবাইল দোকানে চুরি গ্রেপ্তার আটক ২ মোবাইল উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর গোল চত্ত্বর সংলগ্ন বঙ্গবন্ধু মোবাইল মার্কেটের নূর টেলিকম নামক দোকানে দুর্ধর্ষ চুরি হয়। চুরির ঘটনাটি সিসি ক্যামেরায় ধারণকৃত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। উক্ত ঘটনায় ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়, মামলা নং -১৮, তারিখঃ ১৭/০৫/২০২৬খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০। মামলার দুধ্বর্ষ চুরির ঘটনায় সিসি টিভি ফুটেজ পর্যালোচনা এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার ময়মনসিংহ এর নির্দেশনায়, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন,অফিসার ইনচার্জ ফুলপুর এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ জিকরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০২(দুই) জন আসামীকে সনাক্ত পূর্বক গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি হলেন ১। মোঃ রবিন (১৯), পিতা-আহাম্মদ আলী, মা-পারুল বেগম, সাং-মাঝিয়াকান্দা, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ আশরাফুল (২৬), পিতা-আঃ সালাম, মাতা-মোছাঃ ইনুফা খাতুন, সাং-আশি পাঁচ কাহনিয়া, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ। তাদের দেওয়া তথ্যের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফকারকৃত আসামী মোঃ রবিন (১৯)এর বসত বাড়ি হতে চুরি যাওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে হতে ক। Symphony A 30-০৮ টি, Symphony A 20-০৩ টি, Symphony L 137-০২ টি, Symphony L 48-০১ টি, It 52-০১টি, Nokia 108-০১ টি, Nokia 105-০১ টি, পুরাতান বাটন ফোন-০৩টি-যার বর্তমান বাজার মূল্য-৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, (খ) বিভিন্ন ব্র্যান্ডের ডামি মোমাইল-১০টি যার বর্তমান বাজার মূল্য অনুমান-১০,০০০/- (দশ হাজার) টাকা উদ্ধার করা হয়। ইতোপূর্বে গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ রবিন (১৯) এর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় ০১(এক) টি চুরির মামলা আছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓