1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রীর আহ্বানে অবসর প্রত্যাহার করলেন তামিম

  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৪৯৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিত অবসর নেয়া তামিম ইকবাল আবার ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।শুক্রবার(৭ জুলাই) প্রধানমন্ত্রীর আহ্বানে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।তবে আপাতত দেড় মাসের বিশ্রামে থাকবেন। ফিরবেন এশিয়া কাপে।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমকে তিনি একথা জানান।তিনি দেড় মাসের ছুটি কাটিয়ে এশিয়া কাপে ফিরবেন।এরপর খেলবেন আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ওয়ানডে ও টেস্ট।বৃহস্পতিবার(৬ জুলাই)দুপুরে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন তিনি। শুক্রবার ঢাকায় ফিরলে তাকে নিজ উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করাতে গণভবনে নিয়ে আসেন জাতীয় দলের সফলতম সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা।এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে ডেকে নেন। সেখানে বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে তামিম বলেন,দেশের সর্বোচ্চ ব্যক্তি আমাকে ফেরার আহ্বান করেছেন। তার আহ্বান আমি ফেরাতে পারিনি। তিনি আমাকে দেড় মাসের ছুটিও দিয়েছেন।যাতে সব (ইনজুরি) ঠিক করে ফিরতে পারি। এরপর আমি দেশের সব ধরনের ক্রিকেট খেলবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓