1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার

সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ হতে সাবেক স্ত্রীর দ্বারা অপহৃত হয়ে ৪ লক্ষ টাকা মুক্তিপন দাবীর অভিযোগ পাওয়া গেছে। পরে ওই যুবকেকে ঢাকার গুলশান এলাকার একটি বাসায় আটকে রেখে পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে উদ্ধার করেছে। এ ঘটনায় সাবেক স্ত্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।উদ্ধার হওয়া যুবকের নাম ইনছান বেপারী (২২)।তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার বাসিন্দা।পুলিশ ও স্বজনদের ভাষ্য, গত শুক্রবার (২৭ জুন) রাতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ইনছান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে তাঁর মা মুন্সিগঞ্জ সদর থানায় বিষয়টি জানান। পরে ইনছানের ব্যবহৃত মুঠোফোনের ইমো নম্বর থেকে পরিবারের কাছে কল করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়।এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে ইনছানের অবস্থান ঢাকার গুলশান এলাকায় শনাক্ত করা হয়।পুলিশ জানায়, মুন্সীগঞ্জ সদর থানার দেওয়া তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশের সহায়তায় রোববার (২৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে ঢাকার শাহজাদপুর ভোলা মসজিদের সামনে কাজী ভিলা এলাকায় একটি বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ইনছানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।পুলিশের কাছে দেওয়া বক্তব্যে ইনছান জানান, তাঁর সাবেক স্ত্রী মুনিয়া আক্তার সাফা ওরফে সাফামনি (২০) কৌশলে তাঁকে ঢাকায় নিয়ে যান। পরে সাফামনির কথিত প্রেমিক মো. নুর হাছান নাঈমসহ কয়েকজন তাঁকে ওই বাসায় আটকে রেখে মারধর করেন এবং পরিবারের কাছে চার লাখ টাকা দাবি করেন।পুলিশের তদন্তে মুনিয়া আক্তার সাফা ওরফে সাফামনিকে এ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকার হাবিবুর রহমানের মেয়ে মুনিয়া আক্তার সাফা ওরফে সাফামনি (২০), নোয়াখালীর চাটখিল উপজেলার মো. সেলিমের ছেলে মো.নুর হাছান নাঈম (২৩),নোয়াখালীর চরজব্বার এলাকার মো. সোহেল (২৪), সুধারাম এলাকার মো. বেলায়েত হোসেন (২৫) এবং টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার রোমান ইসলাম (২৩)।মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, দ্রুত পদক্ষেপ ও আন্তঃথানা সমন্বয়ের মাধ্যমে অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓