1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

অগ্রণী ব্যাংকের নাম পরিবর্তন, এখন থেকে ব্যাংকটির নাম হবে অগ্রণী ব্যাংক পিএলসি

  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৮৮৯ বার পড়া হয়েছে

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম হবে অগ্রণী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (৬ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত তৃতীয় বিশেষ সাধারণ সভায় (ইজিএম) নাম পরিবর্তন করে অগ্রণী ব্যাংক লিমিটেডকে অগ্রণী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন প্রদান করা হয়েছে। ফলে এখন থেকে অগ্রণী ব্যাংক পিএলসি নামে কার্যক্রম শুরু করবে। সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত, সরকারের প্রতিনিধি ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ড. নাহিদ হোসেন সহ পরিচালনা পর্ষদের পরিচালক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক, অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, কোম্পানী সচিবগন উপস্থিত ছিলেন। সংশোধিত কোম্পানী আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানী শনাক্তকরণ সংক্রান্ত ১১(ক) ধারা নতুন করে যুক্ত করা হয়েছে। নতুন ধারায় সীমিতদায় পাবলিক কোম্পানীর ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানী বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓