1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরে কাউখালীতে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ কলেজের নৈশপ্রহরী সঞ্জীব দাস (৩৫) ও তার সহযোগী শাহীন খন্দকার (৩৪) নামের দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোর রাতে কাউখালী মহিলা কলেজের গ্রন্থাগার সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সঞ্জীব দাস উপজেলার আসপদ্দি গ্রামের নিরঞ্জন দাসের ছেলে ও কাউখালী মহিলা ডিগ্রি কলেজের নৈশপ্রহরী। তার সহযোগী শাহীন খন্দকার পাশ্ববর্তী রাজাপুর উপজেলার সাতুরিয়ার আনোয়ার খন্দকারের ছেলে। পুলিশ সূত্রে জানায়, মাদক প্রতিরোধে কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল উপজেলার কলেজ মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাউখালী মহিলা ডিগ্রি কলেজের গ্রন্থাগারের সামনে থেকে কলেজের নৈশপ্রহরী সঞ্জীব দাসকে গ্রেপ্তার করে। পরে তার শরীর তল্লাশী করে তার কাছ থেকে পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেট ও ষাট গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় তার মাদক ক্রয় বিক্রিয়ের সহযোগী শাহীন খন্দকারকেও পুলিশ গ্রেপ্তার করে।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই জনকে গ্রেপ্ততার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓