1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত তিন

  • প্রকাশিত: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৭৬২ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের ইয়াজপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন পাকড়ি ইউনিয়নের বড়গাছী কানুপাড়া এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে নাইমুল ও মেহের আলী এবং রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার জিল্লার রহমানের ছেলে সোহেল রানা। রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নের ইয়াজপুর গ্রামে জমিজমা সংক্রান্তে বিরোধের জের ধরে সোমবার(১০ জুলাই) বেলা ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়। এদের মধ্যে ৯ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত ৬ জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এরা হলেন ইউনুস, আমু, রায়হান, মনিরুল, সোলেমান ও রজব। পুলিশ জানায়, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓