1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত জিয়ানগরে পরকীয়ায় বাঁধা দেয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ পুলিশ হেফাজতে-২ কাউখালীতে ফ্রেন্ডস এন্ড ব্রাদারস এর মিলন মেলা অনুষ্ঠিত ব্যাটারি চালিত রিকশা গিলেখাচ্ছে কোটি টাকার বিদ্যুৎ নেছারাবাদে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু কুরবানি ঘিরে হাতুড়ির শব্দ আর আগুনের উত্তাপে মুখরিত ঝালকাঠির কামার পাড়া সিরাজদিখানে শিশু রামিসা ও আছিয়া ধর্ষণ এবং হত্যাকারীর দাবীতে মানববন্ধন প্রেসক্লাব গলাচিপার নতুন কমিটি ঘোষণা

ঝালকাঠিতে রাজনৈতিক দলের মধ্যে সংলাপ ও সমঝোতার আহব্বানে সুজনের মানবববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩৯৫ বার পড়া হয়েছে

বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে দলগুলোকে সংলাপ ও সমঝোতার আহবান জানিয়ে ঝালকাঠিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন।
শনিবার (৫ আগষ্ট) সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সুজনের নেতৃবৃন্দ অংশ নেন। সুজন ঝালকাঠি জেলা শাখার সভাপতি ইলিয়াছ সিকদার ফরহাদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু, সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক মঈন তালুকদার, যুগ্ম সম্পাদক প্রশান্ত দাস হরি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা, জেলা বিএনপির আহব্বায়কক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সুজনের সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিল। আলোচনায় বক্তারা রাজনৈতিক দলের মধ্যে সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দলগুলোর মধ্যে সংলাপের আহব্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓