1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

মতলব উত্তরে ১০ গ্রাম হেরোইন সহ আটক ৩

  • প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৪৩৩ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুর এলাকা থেকে ১০ গ্রাম হেরোইন সহ তিনজনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। রবিবার (২০ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বদরপুর গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুল করিম (৩৮), আব্দুল বারেক ফকিরের ছেলে রাসেল ফকির (২৮), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ভুইঘর এলাকার মঈন উদ্দিন চৌধুরীর ছেলে শিমুল (৩১)। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, নারায়ণগঞ্জ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরেই একটি চক্র মতলবের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুর এলাকায় অভিযান পরিচালনা করে এক লক্ষ টাকা মূল্যের হেরোইন সহ ৩ আসামিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়েছে। মতলব উত্তর উপজেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সরকারের দেয়া জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ মতলব উত্তর থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓