1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ-২ আসনে জামায়াত জোটের মুফতি  মুহাম্মদুল্লাহর জয় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সৈয়দ রেফাত আহমেদ কুষ্টিয়ার চার আসনের মধ্যেই ৩ টি জামায়াত,১ টি বিএনপি মুন্সীগঞ্জে ৩ টি আসনে বিএনপি প্রার্থীদের জয়লাভ পটুয়াখালী-৩ রাজপথ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন ভিপি নুরুল হক নুর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ভাই ‘ট্রাকে’ উঠলে, দলীয় পদ-পদবী ফিরিয়ে আনার ব্যবস্থা করব – নুরুল হক নুর কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান

বোনের স্বামীকে কুপিয়ে হত্যা করলো স্ত্রীর বড় ভাই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে রাসেলকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘাতক নিহতের স্ত্রীর বড় ভাই শেখ রহমান (৩২)। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাসেল একই গ্রামের রশিদ খানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেলের স্ত্রীর বড় ভাই মো. শেখ রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদক থেকে ফিরিয়ে আনতে রাসেল তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার ভোরে রুদ্রপাড়া এলাকায় বসতঘরে ঘুমন্ত রাসেলের মাথায় কুড়াল দিয়ে কোপ দেন রহমান। অনেক চেষ্টা করেও কুড়ালটি মাথা থেকে বের করতে না পেরে গুরুতর আহত অবস্থায় তাকে দোহার জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকার জানান, মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত রহমান পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓