1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ৩ টি আসনে বিএনপি প্রার্থীদের জয়লাভ পটুয়াখালী-৩ রাজপথ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন ভিপি নুরুল হক নুর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ভাই ‘ট্রাকে’ উঠলে, দলীয় পদ-পদবী ফিরিয়ে আনার ব্যবস্থা করব – নুরুল হক নুর কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করে মহিউদ্দিন মহারাজের নির্বাচনী প্রচারনা শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পুষ্পাঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী -ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ।এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের মাকফেরাত কামনায় ফাতেয়া পাঠ ও দোয়া মোনাজাত করেন।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে মহিউদ্দিন মহারাজ দলীয় নেতা-কর্মী, জনপ্রতিনিধি এবং তার সমর্থকদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে উপস্থিত হয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করেন।এসময় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভান্ডারিয়া পৌরসভার মেয়র মো. ফাইজুর রশীদ খসরু জোমাদ্দার, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক একেএম আউয়াল, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু,কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, আওয়ামীলীগ নেতা শাহ মোহাম্মদ কাইয়ুম, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ মামুন হোসাইন বাবলু জোমাদ্দার, জেলা পরিষদের সদস্য মোঃ মুহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিনসহ ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓