1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত

  • প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙিন, এই স্লোগানকে সামনে রেখে বছরের প্রথম দিনে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।সোমবার (১ জানুয়ারী) সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বই উৎসব অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের সূচনা করেন। এসময় নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান, সহকারী শিক্ষা অফিসার কে এম জামান, মনিরুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।প্রধান অতিথি স্বজল মোল্লা বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নতুন বই পেয়ে বেশি বেশি পড়াশোনা করতে হবে।এবং মোবাইলে গেইম না খেলে মাঠে গিয়ে খেলাধুলা করার জন্য অনুরোধ জানিয়েছেন।উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধীক শিক্ষার্থীর হাতে নতুন বই বিতরণ করা হয়। এর আগে উপজেলার ৩১ টি মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓