1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গজারিয়ায় হাইওয়ে থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ভবেরচর হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।ভবেরচর হাইওয়ে থানা প্রাঙ্গনে পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপপরিদর্শক রিয়াদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গজারিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আনোয়ার হোসেন,সাংবাদিক মোয়াজ্জেম হোসেন জুয়েল, আজিজুল হক পার্থ, ভবেরচর বাস স্ট্যান্ড কমিউনিটি পুলিশিং সভাপতি সেলিম সরকার, বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর ভুইয়া প্রমুখ।এসময়, ভবেরচর হাইওয়ে থানার উপপরিদর্শক আমিরুজ্জাম, সাংবাদিক সাইফুল ইসলাম শামীম, নেয়ামুল হক নয়ন সহ কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, মহাসড়ক ও হাইওয়েতে সড়ক দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে ফিটনেস বিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধেও মামলা প্রদান সহ কঠোর ভূমিকা পালন করতে হবে।উক্ত বক্তব্যের প্রেক্ষিতে ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন,পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।বিশেষ করে মহাসড়ক পথে নিরাপত্তার দায়িত্বে দিনরাত কাজ করছে।পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।তিনি আরো বলেন, সর্বনাশা মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেয়ার জন্য আহ্বান, মহাসড়কের চুরি, ডাকাতি, ছিনতাই, দুর্ঘটনা প্রতিরোধ, কল্পে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓