1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

অবৈধ ২৩৩ স্থাপনা গুঁড়িয়ে দিল মুন্সীগঞ্জ প্রশাসন ওসমান গনি

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়ায় এলাকায় রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।অভিযানে একে একে ২৩৩টি অবৈধ দোকান ও স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তায় এ অভিযান চালানো হয়।সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি নাজমুল হুদার নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী এবং সড়ক ও জনপদ সংশ্লিষ্টরা।নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি নাজমুল হুদা জানান,মুন্সীগঞ্জ সদরে যেখানেই অবৈধ স্থাপনা দেখতে পাচ্ছি সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।এর ধারাবাহিকতায় শুক্রবার সিপাহীপাড়ায় অভিযান চালানো হয়।চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপদ,জেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরের সরকারি জায়গা দখল করে ২৩৩টি অবৈধ স্থাপনা ও দোকান গড়ে তোলা হয়েছিল।যথাযথ আইন মেনে সব উচ্ছেদ করা হয়েছে।এর মাধ্যমে ২ একরের ওপরে সরকারি জায়গা দখলমুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।তিনি আরও জানান,জেলার যেখানেই অবৈধ স্থাপনা থাকবে সেগুলো পর্যাক্রমে উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓