1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি জুয়েল ও সম্পাদক জনি

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মীর বাছির উদ্দিন জুয়েল (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি (ডিবিসি)।বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নজরুল হাসান ছোটন এবং তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক পদে আব্দুস সালাম।শুক্রবার (২৬ জানুয়ারী) নির্বাচন শেষে বিকেলে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচনে ভোটাররা ভোট প্রয়োগ করেন।কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি রশীদ আহমদ ও গুলজাল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুজন পাইক, কোষাধ্যক্ষ পদে মুহাম্মদ সাইফুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক পদে রাজিবুল হাসান জুয়েল, দপ্তর সম্পাদক পদে মোঃ মাসুদ রানা ও ক্রীড়া সম্পাদক পদে আরাফাতুজ্জামান বাবু।এছাড়া কার্যকারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মাহবুবুর রহমান, সোনিয়া হাবিব লাবনী, ভবতোষ চৌধুরী নুপুর, মোজাম্মেল হোসেন সজল, তানজিল হাসান, মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও শেখ মোঃ রতন।নির্বাচনী দায়িত্ব পালন করেন নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ, ফারহানা মির্জা ও মোঃ আরিফ উল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓