1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজাপুরে আশ্রয়নে শিশু ধর্ষণ, থানায় মামলা, ধর্ষক গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৬৩৮ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালি এলাকায় গত ৩০ মে রাতে আশ্রায়ণের বাসিন্দা স্বামী পরিত্যাক্তা নারীর ৮ বছরের কন্যা শিশু ধর্ষণের শিকার হয়। ঐ রাতে শিশুটি মায়ের সাথে একই আশ্রায়ণে হালিমের ঘরে যাচ্ছিল তখন বিদ্যুৎ ছিলোনা। পথিমধ্যে মায়ের পিছন থেকে শাহিন শিশুটির মুখ চেপে ধরে নিয়ে যায় এবং তার ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে মুখ চেপে ধরে শিশুটিকে নিজ ঘরের সামনে রেখে পালিয়ে যায় শাহিন ।
শিশুটির মা এজাহার উল্লেখ করেন,ঘটনার পরের দিন (৩১ মে) সকালে রাজাপুর উপজেলা সহকারি কমিশনার ভুমি ফারজানা ববি মিতুর কাছে এসে বিষয়টি জানালে তিনি তাকে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান খানের কাছে যেতে বলেন। তখন ধর্ষণের শিকার শিশুর মা ইউএনও’র কাছে গিয়ে ঘটনার বর্ণানা দিয়ে বিচারের দাবি করেন। সবশুনে ইউএনও ধর্ষক শাহিনকে তার অফিসে ধরে নিয়ে আসতে বলেন অভিযোগকারিকে(ধর্ষিতার মাকে)।পরবর্তীতে ৩/৪ দিন অতিবাহিত হলে ধর্ষক শাহিনকে না পেয়ে আবারো ইউএনও’কে জানায় শিশুটির মা। এরপরে শিশুটিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) গত ৮ জুন থেকে ১৪ জুন পযর্ন্ত চিকিৎসাধীন ছিলো ধর্ষণের শিকার ঐ শিশুটি। চিকিৎসা শেষে ওসিসি কর্তৃপক্ষের মাধ্যমে গত ১৫ জুন রাজাপুর থানায় এজাহার দায়ের করেন শিশুটির মা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বড়কৈবর্তখালী এলাকা থেকে ধর্ষক শাহিনকে গ্রেফতার করে রাজাপুর থানা পুলিশ। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, শাহিনকে গ্রেফতার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓