1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গৌরনদীতে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষন, গ্রেপ্তার-৫

  • প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৫৩৬ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল গ্রামে শনিবার (১৭ জুন) দুপুরে বান্ধবীর কাছে বেড়াতে গিয়ে বখাটেদের দ্বারা জোরপূর্বক গণধর্ষনের শিকার হয়েছে এক প্রবাসীর স্ত্রী (১৮)। এ ঘটনায় শনিবার রাতে নির্যাতিতা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে।
গৌরনদীর সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফোরকান হোসেন হাওলাদার জানান, উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামের এক প্রবাসির স্ত্রী (১৮) শনিবার দুপুর ১২টার দিকে একই উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল গ্রামের এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। দুপুর ১টার দিকে বাড়ি ফেরার পথে সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ নাসির মোল্লার ছেলে বখাটে ইয়াসিন মোল্লা (২০) তার সহযোগী একই গ্রামের জামাল হাওলাদারের ছেলে শিশির হাওলাদার (২২), শামছুল হকের ছেলে সালমান হোসেন (১৯) ও মৃত হানিফ বেপারীর ছেলে রেজাউল বেপারী (২১)সহ ৬/৭জন প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে মৃত হিরো মীরের ছেলে পলাশ মীরের (২০) দ্বিতল ভবনের নির্জন বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে আটকে রাখে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে ৫ বখাটেকে আটক করে। নির্যাতিতা অভিযোগ করে বলেন, বখাটে ইয়াসিন মোল্লা (২০), শিশির হাওলাদার (২২), সালমান হোসেন (১৯) ও রেজাউল বেপারী (২১), পলাশ মীরসহ ৬/৭ জন বখাটে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে জোর পূর্বক ধর্ষন করেছে।সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফোরকান হোসেন হাওলাদার বলেন, এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় জড়িত অন্যন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓