1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

স্বরূপকাঠিতে বিয়ের প্রলোভনে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ॥ ধর্ষক গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৫১০ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠিতে ৭ম শ্রেণি পড়–য়া এক মাদ্রাসা ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক মো. আবদুল্লাহ শেখ ওরফে আলফাজকে (২০) গ্রেফতার করে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। ধর্ষণের শিকার ছাত্রীর মা বাদি হয়ে আলফাজকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা সুত্রে জানা গেছে, পাশ্ববর্তী নাজিরপুর উপজেলার গাওখালী গ্রামের বেল্লাল হোসেন শেখের ছেলে আলফাজ কাজ করার সুবাদে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠি এলাকায় বসবাস করত। ভিকটিম ওই ছাত্রীর বাসা একই এলাকায় হওয়ায় ছাত্রীটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে আলফাজ তার সাথে সম্পর্ক গড়ে তোলে। সোমবার দিবাগত রাতে ধর্ষনের শিকার ওই ছাত্রী প্রকৃতির ডাকে ঘরের বাহিরে বের হলে লম্পট আলফাজ তাকে একটি কাচারী ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন।মামলার তদন্তকারি কমকর্তা মো. রমিজ জাহান জুম্মা জানান,এঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে বুধবার পিরোজপুর আদালতের মাধ্যমে জেলে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓