1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

আমতলীতে পিলারসহ গ্রেফতার- ১

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৫৯১ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে ব্রিটিশ সময় কালের একটি ম্যাগনেটিক পিলারসহ মজিদ গাজী (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার(২৩ জুন) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জুন) গভীর রাতে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোঃ বশির আহম্মেদ ও এসআই জ্ঞান বাবুর নেতৃত্বে একটি টিম আমতলী উপজেলার সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের মৃত্যু মোমেন গাজীর ছেলে আঃ মজিদ গাজীকে আটক করে বসতঘর তল্লাশি করে তার রান্না ঘরে রাখা ব্রিটিশ সময়কালের একটি ম্যাগনেটিক পিলার উদ্ধার করে। উদ্ধারকৃত গোলাকার আকৃতির পিলারটির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি, প্রস্থ ২৪ ইঞ্চি, ওজন ২১ কেজি ২০০ গ্রাম।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, একটি ম্যাগনেটিক পিলারসহ আটককৃত মজিদ গাজীর বিরুদ্ধে আমতলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের মাধ্যমে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓