1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গৌরনদীতে লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

  • প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৪৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বার্থীতে অভিযান চালিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (২৬ জুন) সকালে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা এ অভিযান চালায় বলে জানান গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোসা. শারমিন সুলাতানা রাখী।অভিযানে আটকরা হলেন ফেনী জেলার সোনাগাজী উত্তর চরচান্দিয়া এলাকার বাসিন্দা সান্তুনু বাবুর ছেলে ও লাশবাহী ফ্রিজিং গাড়ির চালক সাগর বাবু (২৬) এবং একই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের ছেলে আব্দুল্লাহ আল রাফি (২১)।জানাযায়, লাশবাহী ফ্রিজিং গাড়িটিতে কোনো লাশ ছিল না। তারা গাড়িতে গাঁজা নিয়ে ফেনী থেকে বরিশালের দিকে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী স্ট্যান্ডে চেকপোস্ট বসায় জেলা ডিবি পুলিশ।ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে আসা লাশবাহী গাড়িটিকে চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এতে ১০ কেজি গাঁজা উদ্ধার হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কাজী ওবায়েদুল কবির। আর এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়ে জেলা ডিবি পুলিশের (পরিদর্শক) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓