1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

লাকসামে নিহত ছাত্রলীগ নেতা অনিকের লাশ দাফন সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৫৫০ বার পড়া হয়েছে

কুমিল্লার লাকসামে ছাত্রদলের সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রলীগ নেতা ইফতেখার অনিকের (২৩)দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার(২৯ জুন)সন্ধ্যায় উপজেলার চন্দনা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এর আগে বিকেলে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।জানাযা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, অনিকের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।জানাযায় আরও উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভুঁইয়া,সাধারণ সম্পাদক মহব্বত আলী,পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা,পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের বলেন,মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী,সাধারণ সম্পাদক জাকির হোসেন,কুমিল্লা বারের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আবু তাহের,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শাওন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন সানি,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার,পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন,সাধারণ সম্পাদক কাউছার আহমেদসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জানাযায় ইমামতি করেন, উত্তর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দীন।সন্ধ্যায় উত্তরদা ঈদগাহ মাঠে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে অনিকের লাশ দাফন করা হয়।
উল্লেখ্য,গত ২১ জুন ছাত্রদলের সন্ত্রাসী হামলায় ইফতেখার অনিক আহত হয়। উপর্যুপরি ছুরিকাঘাতে অনিকের শরীরের বিভিন্ন অংশে ক্ষত-বিক্ষত হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৮ জুন)সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓