1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লায় সম্পত্তির বিরোধের জের ধরে মা ছেলেকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৫২৯ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী ও শিশু পুত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার(৪ জুলাই) রাতে ২টা ৩০মিনিটের সময় উপজেলা সদরের পাঁচড়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, নিপা আক্তার (২৭) ও তার আট বছর বয়সী ছেলে আলী আহসান মুজাহিদ। নিপার স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী। পুলিশ মা-ছেলের লাশ উদ্ধার করে থানায় নিয়েছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।এ ঘটনায় জড়িত সন্দেহে মঈনুল হাসান শুভ ও আবদুল্লাহ আল শাহেদ নামের দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের বাবার নাম মীর হোসেন।নিপা আক্তারের বাবা জালাল আহমেদের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার জামাই আনোয়ার হোসেনের ভাতিজা মঈনুল হাসান শুভ (২২) এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।তিনি জানান, মঙ্গলবার রাত ৯টায় নিপা তার ছেলেকে নিয়ে পাশেই মামাশ্বশুর আজিজুল ইসলামের বাড়ি দাওয়াত খেতে যান। ধারণা করা হচ্ছে, এ সুযোগে হত্যাকারী ঘরে ঢুকে নির্মাণাধীন টয়লেটে লুকিয়েছিল। রাতে বাড়ি ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক ২টা ৩০মিনিটের সময় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়।এ সময় চিৎকার শুনে লোকজন ছুটে এসে শিশু মুজাহিদ ও তার মা নিপাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় শিশু মুজাহিদকে ঢাকা নেওয়ার পথে মারা যায়।ওসি শুভ রঞ্জন চাকমা জানান, মা-ছেলেকে কুপিয়ে হত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। অপর সন্দেহভাজনদের আটকের চেষ্টা করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓