1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজাপুরে নিখোঁজ দুই স্কুলছাত্রীর চার দিনেও সন্ধান মেলেনি

  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৬৬৫ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজ দুই স্কুলছাত্রীর চার দিনেও কোন সন্ধান মেলেনি। গত মঙ্গলবার(৪ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মেডিকেল মোড় এলাকায় থেকে তারা নিখোঁজ হয়।। এ ঘটনায় দুই ছাত্রীর নিজ নিজ পরিবার থানায় আলাদা দুইটি সাধারণ নিখোঁজ ডায়রী করেন। নিখোঁজ ঐ দুই স্কুলছাত্রীরা হলো মো. দালা উদ্দিন হাওলাদারের নবম শ্রেনীতে পড়ুয়া মেয়ে সানজিদা আক্তার মীম (১৪),হুমাউন কবির হাওলাদারের
৭ম শ্রেনীতে পড়ুয়া মেয়ে মারিয়া ইসলাম শিমু (১২)। তারা উভয় রাজাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রী। জানাগেছে, ঐ স্কুলছাত্রী দুইজন একই এলাকায় পাশাপাশি বসবাস করতেন। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে প্রাইভেট শিক্ষকের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে আর তারা বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পরেও চার দিনেও তাদের কোন সন্ধ্যান মেলেনি। এতে ঐ এলাকায় সবার মধ্যে আতংক বিরাজ করছে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় নিখোঁজ ডায়রীর বিষয় নিশ্চিত করে বলেন, সকল থানায় বেতার বার্তা পাঠিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓