1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

উজিরপুরে অশ্লীল ছবি ভাইরালের হুমকি দিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

  • প্রকাশিত: রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৪৯২ বার পড়া হয়েছে
Scared woman victim of domestic torture and violence

বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় ছাত্রদল নেতা রাফিন খন্দকার রাহাত (২৪) নামের এক যুবক প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত রাফিন খন্দকার রাহাত উপজেলার উত্তর সাতলা পটিবাড়ী গ্রামের প্রবাসী রকিব খন্দকারের পুত্র। এ ঘটনায় ৬ জুলাই অভিযুক্ত’র বিরুদ্ধে বরিশাল আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। সূত্রে জানা যায় উপজেলার উত্তর সাতলা পটিবাড়ী গ্রামের বখাটে ছাত্রদল নেতা রাফিন খন্দকার রাহাত ওই এলাকার এক প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননীকে প্রতারণার ফাঁদে ফেলে কৌশলে তার মোবাইল ফোনে ছবি তুলে নিয়ে এডিট করে অশালীন ছবি তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ওই নারীকে জিম্মি করে বখাটে রাহাত ৩ বছর ধরে বিভিন্ন স্থানে তাকে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এবং নগদ সাড়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়। সর্বশেষ গত ২৬ জুন রাত ১২ টার দিকে রাহাত প্রবাসীর ঘরে ঢুকে পুনরায় অবৈধ মেলামেশা করার প্রস্তাব দেয় এবং আরো ৫০ হাজার টাকা দাবি করে। কিন্তু তাতে সে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে রাহাত অশালীন ছবি ভাইরাল করবে ও তার স্বামীকে জানাবে বলে হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তা মোবাইল ফোনে ভিডিও করে রাখে। উজিরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামরুল হাসান জানান- খবর পেয়ে ওই ইউনিয়নের বিট অফিসার এসআই আশিককে পাঠানো হয়েছে, তবে আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে আমাদের জানানো হয়।মামলাটির তদন্তভার পিবিআইতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓