1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

ঝিনাইগাতীতে হেলমেট না পড়ায় মোটর সাইকেল চালককে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৭১৮ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে হেলমেট না পড়ে মোটর সাইকেল চালনা করার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২ মোটর সাইকেল চালককে দুটি মামলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭শত টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়। সোমবার(১০ জুলাই) বিকেলে শেরপুর-ঝিনাইগাতী সড়কের বগাডুবি ব্রিজ এলাকায় এ দন্ডাদেশ প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর শেরপুর-ঝিনাইগাতী সড়কের বগাডুবি ব্রিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় হেলমেট না পড়ে মোটর সাইকেল চালনা করায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী দুটি মামলায় মেহেদী হাসান(২৫) ও আলম মিয়া(২৫)কে ৭শত টাকা জরিমানা করা হয়। এসময় আনসার সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর উপস্থিত সকল জনসাধারণকে আইন মেনে মোটরসাইকেল চালানোর জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি আরো জানান, জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓