1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

সিরাজগঞ্জে মাদক সেবনে বাঁধা দেয়ায় মারপিট-হামলা-ভাংচুর-লুটপাট

  • প্রকাশিত: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৪৬৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ সদর উপজেলার পুরাতন জেলখানা এলাকায় প্রতিষ্ঠিত রাসেল পার্ক সংলগ্ন স্থানে প্রকাশ্যে মাদক সেবনে বাঁধা দেয়াকে কেন্দ্র করে মারপিট-হামলা-ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটেছে।ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানাযায়,
গত ৩ জুলাই পবিত্র ঈদ উল আযহার ৪ চতুর্থ দিন বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পুরাতন জেলখানা এলাকায় প্রতিষ্ঠিত শেখ রাসেল পার্ক সংলগ্ন স্থানে স্থানীয় কতিপয় মাদক সেবনকারীরা ফুসকার দোকানে বসে প্রকাশ্যে মাদক সেবন করে। এসময় পার্শ্ববর্তী আমলাপাড়া
এলাকার মিন্টু মিয়ার ছেলে জিম ওই মাদক সেবনকারীদের প্রকাশ্য দিবালোকে মাদক সেবনে বাঁধা দেয়।এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটির এক পর্যায়ে রাসেল পার্ক সংলগ্ন স্থানের উশৃংখল ছেলেরা জিমকে বেধড়ক মারপিট করে। এ মারপিটের ঘটনাটি মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পরলে আমলাপাড়া পুরাতন জেলখানা ঘাট এলাকার ছেলেরা এগিয়ে এলে উভয়ের মধ্যেই সংঘর্ষ বাঁধে এবং আবার তাদেরকে মারপিট করে তারিয়ে দেয়। পরে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ঘটাটি ক্রমান্বয়ে বিশালাকার ধারন করলে
উভয় পক্ষের মুরুব্বিগন বিষয়টি মিমাংসার লক্ষ্যে গত ৮ জুলাই স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর ও গন্যমান্য লোকেদের উপস্থিতিতে শালিসি বৈঠকের আয়োজন করে। ওই শালিসি বৈঠকে উভয়পক্ষের শুনানি চলা সময়ে রাসেল পার্ক সংলগ্ন স্থানের উশৃংখল ছেলেরা শালিসি বৈঠক না মেনে বৈঠকে হট্টগোল বাধিয়ে দিয়ে শালিসি বৈঠক ত্যাগ করে। এবং পূর্ব পরিকল্পিত ভাবে রবিবার(৯ জুলাই) দিবাগত গভীর রাত্রি আনুমানিক ৩ টা ৩০ মিনিট সময়ে আমলাপাড়া পুরাতন জেলখানা ঘাট সংলগ্ন এলাকায় রামদা, ছোড়া,চাপাতিসহ দেশীয় অস্ত্র-সস্ত্র
নিয়ে হামলা চালিয়ে স্থানীয় নাঈমের দোকান,জহুরুলের দোকান,খোকনসহ অন্যান্যদের বাড়ি-ঘর-ও স্থানীয় মহিলাদের সমন্বয়ে গঠিত মেরীগোল্ড মহিলা উন্নয়ন সংস্থা সমিতি ঘরখানা এলোপাথাড়ি কুপিয়ে ঘর স্টিলের আসবাবপত্র ভাংচুর করে ঘরে থাকা চেয়ার টেবিল,সিলিং ফ্যান এবং টাকা-পয়সা লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে জানাগেছে। এঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা হয়েছে বলে জানাগেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓