1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুয়াকাটার আবাসিক হোটেল থেকে ঝালকাঠীর ১১ জামায়াত কর্মী আটক

  • প্রকাশিত: শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৬১৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটার আবাসিক হোটেলে জামায়াতের গোপন বৈঠক চলাকালে পুলিশ অভিযানে চালিয়ে ১১ জনকে আটক করেছে। শনিবার(২২ জুলাই) দুপুর দুইটায় একটি আবাসিক হোটেল থেকে তাঁদেরকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার(২১ জুলাই) ঝালকাঠি থেকে জামায়াত-শিবিরের ৫০/৬০ জনের একটি দল কুয়াকাটায় এসে হোটেল আল-হেরার তৃতীয় তলায় তিনটি রুম ভাড়া নেন। তারা শনিবার সকাল থেকে একত্রিত হয়ে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম, তাঁদের কর্মী সংগ্রহ কাজের প্রস্তুতি নিচ্ছিল। এমন অবস্থায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে এসে ১১ জনকে আটক করতে পারলেও বাকিরা এসময় পালিয়ে যায়। আটককৃতরা হলেন, ফরিদুল হক(৫৬),মোজাম্মেল হক(৭৫),ফারুক হোসেন(৫৭),আজিজুর রহমান (৩৮), আ. হান্নান (৫০),আরিফ হোসেন হাওলাদার (২৪), জাহিদুল ইসলাম (৪৬),রফিকুল ইসলাম (৫৪),এনামুল হক সরদার ৩৭) আ. হালিল হাওলাদার (৬৪) হারুন অর রশিদ (৫৭) এদের সবার বাড়ি ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে। কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃঞ্চ মল্লিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হোটেলে অভিযান চালায়ে ঝালকাঠির ১১জামায়াত সদস্যকে আটক করে পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে ধর্মীয় উগ্রবাদ ছড়ায় এমন বই, জিহাদি বই, মোবাইল, কর্মী সংগ্রহের বেশকিছু কাগজপত্র জব্দ করা হয়। এসময় পুলিশের চার সদস্য আহত হয়। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓