1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্কুলের খেলার মাঠের উপর দিয়ে রাস্তা নির্মাণ! শিক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১০৪৮ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনারগাঁও জেএকে মাধ্যমিক বিদ্যালয় এই দুই বিদ্যালয়ের মাঠের মধ্য দিয়ে চলছে ইট দিয়ে পাকা রাস্তা নির্মাণের কাজ। এতে দুটি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা তাদের একমাত্র খেলার মাঠে আর খেলতে পারছে না। শনিবার (২২ জুলাই ) জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন এর আরুয়া সোনারগাও এলাকায় সকালে এ ঘটনা ঘটে। এর পর ঐ ঘটনায় ওই স্কুল দুটির শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পরে। জানা যায়, বড়ইয়া ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড আরুয়া এর একটি অংশের জনগন পূর্বে স্কুল দুটির মাঠ দিয়ে চলাচল করত। স্কুল চলাকালীন মাঠ দিয়ে সাধারণ জনগন মাঠ দিয়ে চলাচল করলে শিক্ষার্থীদের খেলাধুলা ও সমাবেশ করতে অসুবিধা হয়। তাই স্কুল প্রতিষ্ঠাতার ভাতিজা সরোয়ার খান নিজস্ব অর্থায়নে জনগনের বিকল্প চলাচলের জন্য কয়েক লক্ষ টাকা ব্যয় করে একটি সড়ক নির্মাণ করছে।কিন্তু ওই এলাকার জিয়া হাওলাদার, শাহজাহান গাজী,সোবাহান প্রমূখ গং লোকজন নিয়ে স্কুল দুটির মাঠের মাঝ বরাবর রাস্তা নির্মাণ করছে। সহকারী শিক্ষক আলামিন হাওলাদার জানান, এই বিদ্যালয় মাঠের ভিতর দিয়ে যদি রাস্তা হয় তাহলে বাচ্চাদের এসেম্বলি করতে অসুবিধা হবে।তাছাড়া স্পোর্টস ও খেলাধুলা করতে অসুবিধা হবে।এমনকি একটা লোক মারা গেলে ও এখানে জানাজা পরানো হয়।তাই মাঠটি রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। সোনারগাঁও জে.এ.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মোঃ ইসমাইল হোসেন বলেন, সোনারগাঁও জে.এ.কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছোট্ট একমাত্র খেলার মাঠটুকু আছে কিন্তু হঠাৎ দেখছি এই বিদ্যালয়ের মাঠের মধ্য দিয়ে চলছে রাস্তা নির্মাণের কাজ। এই রাস্তার নির্মাণ কাজ বন্ধ করার জন্য আমরা এলাকাবাসীর কাছে অনুরোধ জানিয়েছি এবং স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম বারী খানকে মুঠো ফোনে বিষয়টি জানিয়েছি। এছাড়া স্কুল কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে এলাকার একটি অংশের জনগনের চলাচলের জন্য বিকল্প রাস্তা নির্মাণ করে দিচ্ছেন যার কাজ চলমান।শিক্ষকরা ও স্থানীয়রা বলেন আরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবি জানিয়েছেন। তাদের দাবি খেলার একমাত্র মাঠটি যেন ক্ষমতাবানদের রোষানলে পরে হারিয়ে না যায়। বিদ্যালয়ের মাঠের মধ্য দিয়ে যারা রাস্তা নির্মাণ করছেন তাদের কাছে বিষয়টি জানতে চেয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। রাজাপুর উপজেলা নির্বহী অফিসার নুসরাত জাহান খান এর কাছে মুঠোফোনে জানতে চাইলে বলেন বিদ্যালয়ের মাঠের মধ্যে দিয়ে রাস্তা নির্মাণের কাজের বিষয়ে আমি অবগত নেই।তবে এমন ঘটনা সত্যিই যদি ঘটে থাকে তা হলে বিদ্যালয়ের মাঠের উপর দিয়ে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓