1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ হাজার টাকা অর্থদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৫৯৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়া ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বারো হাজার টাকা অর্থদণ্ড করেছে। সোমবার (২৪শে জুলাই) দুপুরে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে বাল্যবিবাহ নিরোধ ও গোলাপনগর বাজারে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করণে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খাতুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খাতুন বলেন, ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহটি বন্ধ করা হয়। এ সময় বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে মেয়ের অভিভাবককে আট হাজার অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে বরপক্ষের কোন লোকজন উপস্থিত ছিলেন না। এছাড়া গোলাপনগর বাজারে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে রনি ট্রেডাসকে চার হাজার অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় কুচিয়ামোড়া পুলিশ ফাঁড়ির টিম এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓