1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফুলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৫০৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর আয়োজন করে। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান সভাপতিত্ব করেন। এসময় ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার ফারুক আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য সহকারি গোলাম মোস্তফা, ফুলপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ জসীমউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী মৎস্য জীবীলীগের আহ্বায়ক মোঃ দুলাল হোসেন, উপজেলা আওয়ামী মৎস্য জীবীলীগের সিনিয়ার যুগ্ন আহবায়ক মোঃ মজিবুর রহমান, ওসমান গনি, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান। আলোচনা সভা শেষে পাচঁজন সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓