1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

উজিরপুরে ইয়াবা ও গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৪৯৭ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুরে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ মাদক ব্যবসায়ী সুব্রত বড়ালকে (৩০) গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। বুধবার (২ আগস্ট) রাত্র সাড়ে ১১ টার দিকে উপজেলার হারতা ইউনিয়নে হারতা বাজারে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,হারতা বাজারের ছোট ব্রীজের দক্ষিণ পাড় সত্তার কাজীর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর সুব্রত সহ কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক ব্যবসায়ী সুব্রত বড়াল কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন হারতা গ্রামের ৭ নং ওয়ার্ডের মৃত শরৎ চন্দ্র বড়ালের ছেলে। উজিরপুর মডেল থানার এসআই তরুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক বিক্রেতা কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট। অবৈধ বাজারে যাহার বাজার মূল্য ৪৮ হাজার টাকা।
২০ গ্রাম গাঁজা, উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন মাদক ব্যবসার সম্পৃক্ততার দায় স্বীকার করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামরুল আহসান জানান, গ্রেফতারকৃত বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓