1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

কাঁঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের দুই কর্মীর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৪৩০ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিদ্যুতের ছেড়া তার সরাতে গিয়ে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো.মিজানুর রহমান ও লাইনম্যান মো. মনির হোসেন মোল্লা নামের দুই কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার(২ আগষ্ট) সন্ধ্যা সারে ৭টার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মোল্লারহাট বাজারের পশ্চিম পাশে শিক্ষক আবুল কালাম মোল্লা বাড়ীর সমজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান পল্লী বিদ্যুতের উপজেলার মরিচবুনিয়া কেন্দ্রের ইনচার্জ ও পটুয়াখালী সদরের বাসিন্ধা ছিলেন। অপর নিহত লাইনম্যান মো. মনির হোসেন মোল্লা উপজেলার বানাই গ্রামের মৃত্যু আবদুল বারেক মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া পল্লী বিদ্যুতের আবাশিক প্রকৌশলী এসএম সামিমুল ইসলাম। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাযায়, বুধবার বিকেলে বিদ্যুতের লাইনের কাজ করতে নেয়ামতপুর গ্রামে আসেন কেন্দ্রের ইনচার্জ মো. মিজানুর রহমান ও লাইনম্যান মনির হোসেন। এসময় তারা মোল্লারহাট বাজারের পশ্চিম পাশে আবুল কালাম মোল্লার বাড়ীর মসজিদের সামনে বিদ্যুতের তার ছিড়ে পরে থাকতে দেখেন। ওই তার সরাতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয় দুই কর্মী। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই মৃত ঘোষনা করেন। কাঁঠালিয়া পল্লী বিদ্যুতের আবাশিক প্রকৌশলী এসএম সামিমুল ইসলাম জানান, দুর্যোগপুর্ন আবহাওয়ায় বিদ্যুতের লাইনে সমস্যা হয়েছে। এমন খবর পেয়ে লাইনে কাজ করতে যায়ন ওই দুই কর্মী। তখন ছেড়া তার অপসারণ করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয় তারা। কাঁঠালিয় থানার অফিসার ইনচার্জ( ওসি) মো.শহীদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓