1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

দশ বছরের দন্ডপ্রাপ্ত আমির চট্রগ্রাম থেকে গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩১১ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুর থানার মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামি আমির হোসেনকে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ। আমির হোসেন রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামের মো. সুলতান হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, বুধবার ২ আগাষ্ট রাতে থানার দু’জন উপ পরিদর্শক সঞ্জীব কুমার এবং হেলাল’র নেতৃত্বে চট্রগাম ইপিজেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমির হোসেনকে গ্রেফতার কাজে চট্রগ্রাম ইপিজেড থানা পুলিশ তাদেরকে সহযোগীতা করেছে।’রাজাপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার বলন, ‘২০১৮ সালে আমির হোসেন ১৭০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়। পরবর্তীতে আদালত থেকে জামিনে বের হয়ে পালিয়ে যায়। এ মামলায় তার ১০ বছরের সাঁজা এবং ২০ হাজার টাকা অর্থদন্ড দেয় আদালত।’পুলিশ আরো জানায়, ‘আদালতের রায় ঘোষনার পর থেকে ৫ বছর মাদক কারবারী আমির হোসেন পালিয়ে বেড়ায়। এতোদিন চট্রগ্রামের ইপিজেড থানা এলাকার কবরস্থান গলিতে চটপটির দোকান দিয়ে ব্যাবসা করে আসছিলেন।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘মাদক মামলার পলাতক আসামি মো. আমির হোসেনকে চট্রগ্রামের ইপিজেড থানা থেকে গ্রেফতার করে রাজাপুরে আনা হয়েছে। এরপর তাকে আদালতে প্রেরণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓