1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

নদী ভাঙন রোধের ব্লক ফেরত দিলেন অভিযুক্ত পাউবো কর্মকর্তা

  • প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৯৩ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুরে নদী ভাঙন রোধে তৈরি অর্ধকোটি টাকার ব্লক অবশেষে ফেরত দিলেন পাউবোর উপসহকারী প্রকৌশলী শাকিল ইসলাম রানা। শনিবার (১৯ আগষ্ট) সকাল ৯ টায় ট্রাকযোগে বাড়ীতে নিয়ে আসা ব্লক গুলো ফেরত দিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড(পাউবো)’র কার্য্যালয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্ত পাউবো কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী শাকিল ইসলাম রানা। নদী ভাঙন রোধে তৈরি ব্লক পাউবোর কর্মকর্তার বাড়ীতে, এ নিয়ে প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। এ ঘটনায় তদন্তের জন্য উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিনকে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম। তদন্তকরে জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন। পাউবোর যান্ত্রীক শাখার উপ-সহকারী প্রকৌশলী শাকিল ইসলাম রান বলেন, কিছুদিন পূর্বে পারিবারিক কাজের জন্য পরিত্যাক্ত কিছু ব্লক আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই বাড়িতে নিয়েছিলাম। এখন আবার সেই ব্লকগুলো পাউবো’র যান্ত্রীক শাখার নির্বাহী প্রকৌশলী স্যারের নির্দেশে ফেরত দিয়েছি পানি উন্নয়ন বোর্ডের কার্য্যালয়ে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রীক শাখার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্পের পরিত্যাক্ত অকেয টেষ্টিং ব্লকগুলো উপসহকারী প্রকৌশলী শাকিল ইসলামের বাড়িতে নেওয়ার কথাশুনে ব্লকগুলো ফেরত পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নিদের্শনা অনুযায়ী ব্লকগুলো ফেরত পাঠিয়েছে শাকিল ইসলাম রানা। বর্তমানে ব্লকগুলো পানি উন্নয়ন বোর্ডে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓