1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

মুন্সীগঞ্জে ফুলের নৌকা তুলে দিয়ে মৃণাল কান্তিকে বরণ করলেন নেতাকর্মীরা

  • প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ-৩ (গজারিয়া ও মুন্সীগঞ্জ সদর) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে ফুলের নৌকা তুলে দিয়ে ও মালা পড়িয়ে বরণ করে নিলেন স্থানীয় দলীয় নেতাকর্মী ও ভোটাররা।সোমবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় পৌঁছালে বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন।তৃণমূল থেকে বেড়ে ওঠা এ রাজনৈতিক নেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তাই বিশাল মোটর শোভাযাত্রায় বাধ ভাঙা উচ্ছ¡াসে মুন্সীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্তে তাকে গ্রহণ করেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা কৃষকলীগের সভাপতি মনিরুজ্জামান রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, জেলা পরিষদের সাবেক সদস্য আরিফুর রহমান, মুন্সীগঞ্জ পৌর কাউন্সিলর মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান শরীফ, আধারা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন, পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসান, জেলা যুবলীগ নেতা হাজী জালালউদ্দিন রুমি রাজন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓