1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের পদপ্রার্থী রোকেয়া হাসেম কুল চাষে ঝালকাঠির ইসমে আজমের সফলতা নেছারাবাদে সৌদি বাদশার উপহারের খেজুর মাদরাসা ও এতিমখানায় বিতরণ স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

গজারিয়ায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুলতান নামে ৫৮ বছর বয়সের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।আটককৃত সুলতান উপজেলার বাউশিয়া ইউনিয়নের ফরাজী কান্দি গ্রামের মৃত ঝুনু মিয়ার ছেলে বলে জানা গেছে।শুক্রবার ২২ ডিসেম্বর) সন্ধ্যায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ফরাজিকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।এর আগে গত ১৫ ডিসেম্বর বাউশিয়া পাখির মোড় এলাকায় নির্যাতনের শিকার শিশুটিকে বিস্কুট কিনে দেবার কথা বলে ধর্ষণের চেষ্টা করে ওই বৃদ্ধ।নির্যাতনের শিকার শিশুটির স্বজনরা জানান, ঘটনার পর গ্রাম্য সালিশ বৈঠকে বিষয়টি সমাধান করার কথা ছিল, তবে সেখানে সমাধান না হওয়ায় ঘটনার ৭দিন পরে আজ শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির খালা।অভিযুক্ত বৃদ্ধ সুলতান কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার সেকেন্ড অফিসার এসআই আবুল কালাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓