1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে সাবেক নারী ইউপি সদস্য ও তার প্রতিবন্ধি ছেলের উপর হামলার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে অসহায় বিধবা নারী ও সাবেক সংরক্ষিত মহিলা আসনে ইউপি সদস্য বকুল রানী পাল ও তার প্রতিবন্ধি ছেলে চয়ন পালের উপর জমি জমার সীমানার বিরোধ নিয়ে প্রতিবেশিরা হামলা করার অভিযোগ পাওয়া গিয়াছে।জানাগেছে মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকেলে উপজেলার সোনাকুর গ্রামের সাবেক ইউপি সদস্য চিত্ত রঞ্জন পাল এর স্ত্রী সাবেক ইউপি সদস্যা বকুল রানী পাল এর বাড়ীর সীমানা পিলার ভেঙ্গে জায়গা দখল করে প্রতিবেশী জমির মালিকরা।তারা পুরাতন সীমানা বাদ দিয়ে নতুন করে প্রতিবেশী গনেশ মাঝির ছেলে গৌতম মাঝি সহ অন্যান্য প্রতিবেশীরা একত্রিত হয়ে সীমানা পিলার দেয়।এ সময় তার প্রতিবন্ধি ছেলে চয়ন পাল বাঁধা দিলে তাকে মারধর করে, তার ডাক চিৎকারে মা এগিয়ে এলে তাকে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিক ভাবে মারধর করে। মারধরের সময় এলাকাবাসীরা বিবাদীদের ভয়ে কেউ তাদেরকে সাহায্য করতে আসেনী।আহত বকুল রানী পাল ও ছেলে প্রতিবন্ধি চয়ন পাল কাউখালী হাসপাতালে ভর্তি হলে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে।বিষয়টি নিয়ে বকুল রানী বাদী হয়ে প্রতিবেশী গনেশ মাঝির ছেলে গৌতম মাঝি সহ ৫ জনকে বিবাদী করে থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পৃথক পৃথক ২টি অভিযোগ দায়ের করা হয়েছে।এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, থানায় অভিযোগ হয়েছে কিনা আমি জানি না।আমি বরিশালে কোর্টে একটি সাক্ষী দেওয়ার জন্য এসেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓