1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

পবিপ্রবি ইএসডিএম ক্লাবের নেতৃত্বে পারভেজ-হাসিব

  • প্রকাশিত: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) ইএসডিএম ক্লাবের ৪র্থ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মোঃ পারভেজ,সাধারণ সম্পাদক হিসেবে উলফাত রাব্বানী হাসিব এবং কোষাধ্যক্ষ হিসেবে মিনহাজ হোসেন বাপ্পি দ্বায়িত্ব গ্রহণ করেন।মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৮টায় পবিপ্রবির অডিটোরিয়ামে পবিপ্রবি ইএসডিএম ক্লাব কর্তৃক আয়োজিত “একাডেমিক ইভেন্ট এন্ড একটিভিটিস” অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তর এবং র‍্যাগিং বিরোধী শপথবাক্য পাঠ করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর স্বদেশ চন্দ্র সামন্ত, বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর ড. মো: নুরুল আমিন, সহকারী প্রক্টর মো: তরিকুল ইসলাম, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষক,শিক্ষার্থীরা।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত শিক্ষার্থীদের র‍্যাগিং থেকে বিরত থাকার নির্দেশ দেন এবং র‍্যাগিং’র মতো ঘৃণ্য অপরাধের পুনরাবৃত্তি যেন না ঘটে সেই উদ্দেশ্যে র‍্যাগিং বিরোধী শপথ বাক্য পাঠের নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে প্রফেসর ড. মো: নুরুল আমিন শিক্ষার্থীদেরকে ভাইস চ্যান্সেলর’র লিখিত র‍্যাগিং বিরোধী শপথ বাক্য পাঠ করান।অনুষ্ঠানে ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির বিলুপ্তি ঘোষণা করে ৪র্থ কার্যনির্বাহী কমিটিকে দ্বায়িত্ব হস্তান্তর করা হয়।এসময় ৪র্থ কার্যনির্বাহী কমিটি দ্বায়িত্ব গ্রহণ করে এবং তা নিষ্ঠার সাথে পালনের অঙ্গীকার করে। অনুষ্ঠানে অনুষদের ১ম সেমিষ্টারের শিক্ষার্থীদের বরণ করা, বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় এবং মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓