1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়।বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার উত্তর বাজার ও উপজেলা পরিষদের সামনের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় স্যানিটারি ইন্সপেক্টর এস এম ইলিয়াস উদ্দিন ও কাউখালী থানা পুলিশের টীম সহযোগিতা করে।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানাযায়, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালী উপজেলার উত্তর বাজার ও উপজেলা পরিষদ সড়কে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় উত্তর বাজারের চৌধুরী মেডিকেল হলকে দুই হাজার পাঁচ শত টাকা, ইন্দ্রানী মেডিকেল হলকে দুই হাজার পাঁচ শত টাকা, উপজেলা পরিষদের সামনের সাধনা ঔষধালয়কে দুই হাজার ও উত্তর বাজারের মুবিন ফল ষ্টোরকে মেয়াদ উত্তীর্ণ ফল রাখায় এক হাজার টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, ওই দিনই ভোক্তা অধিকারের তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পর্ণ রাখায় তিনটি ওষুধের ফার্মেসি ও একটি ফলের দোকানকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓