1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গজারিয়া পুলিশের ওপর হামলা মামলার আসামি মিঠু চেয়ারম্যান বরখাস্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা পুলিশের ওপর হামলা মামলার আসামি মিঠু চেয়ারম্যান বরখাস্তমনিরুল হক মিঠু স্থানীয় সরকার বিভাগের প্রশাসন অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার বলেন তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।হয়তো আজকের মধ্যেই জেলায় কাগজ পৌঁছে যাবে গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর মামলায় কারাগারে থাকা হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে সাময়িক বরখাস্ত করেছে মন্ত্রণালয়।স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখা-১ বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে বলে একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।মুন্সীগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. যুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি আমি শুনেছি, তবে এ সংক্রান্ত কোনো কাগজ আমরা হাতে পাইনি।হয়তো আজকালের মধ্যে হাতে পেয়ে যাব।মামলায় যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তাহলে পুনরায় কার্যক্রম চালাতে পারবেন, তবে এর আগ পর্যন্ত তিনি সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন।বিষয়টি সম্পর্কে স্থানীয় সরকার বিভাগের প্রশাসন অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব (আইন-১) পূরবী গোলদার বলেন, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।হয়তো আজকের মধ্যেই জেলায় কাগজ পৌঁছে যাবে।গত ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অনুষ্ঠিত হয় নির্বাচন।নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আমিরুল ইসলামের সমর্থক হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুর নেতৃত্বে দুই দফা পুলিশের ওপর হামলা ও একটি গাড়ি ভাঙচুর করা হয়।এদিকে পুলিশকে মারধরের ছবি তুলতে যাওয়ায় মিঠুর সমর্থক কর্তৃক হামলার শিকার হন দৈনিক মানবজমিনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি গুলজার হোসেন।ঘটনায় পুলিশ ও আহত সাংবাদিক গুলজার হোসেন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে প্রধান আসামি করে গজারিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।এরপর গত শনিবার সন্ধ্যায় ঢাকার শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓