1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত জিয়ানগরে পরকীয়ায় বাঁধা দেয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ পুলিশ হেফাজতে-২ কাউখালীতে ফ্রেন্ডস এন্ড ব্রাদারস এর মিলন মেলা অনুষ্ঠিত ব্যাটারি চালিত রিকশা গিলেখাচ্ছে কোটি টাকার বিদ্যুৎ নেছারাবাদে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু কুরবানি ঘিরে হাতুড়ির শব্দ আর আগুনের উত্তাপে মুখরিত ঝালকাঠির কামার পাড়া সিরাজদিখানে শিশু রামিসা ও আছিয়া ধর্ষণ এবং হত্যাকারীর দাবীতে মানববন্ধন প্রেসক্লাব গলাচিপার নতুন কমিটি ঘোষণা ঈদ কে ঘিরে অস্থির মসলার বাজার। বাজার মনিটরিং দুর্বলে সুযোগ নিচ্ছেন ব্যাবসায়ীরা

পবিপ্রবিতে অফিসার্স এসোসিয়েশনের মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন হতে বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩ জুন ) সকাল ১১টায় বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন’ র আহ্বানে পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ ওয়াজকুরুনী এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন অর্থ ও হিসাব বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম উদ্দীন, পবিপ্রবি কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক ড. পঙ্কজ কুমার সরকার।   এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অন্যান্য অফিসার্সবৃন্দ। বাআবিঅফ এর সাংগঠনিক সম্পাদক ও পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ ওয়াজকুরুনী বলেন, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন হতে বিশ্ববিদ্যালয় সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।মানববন্ধন কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের কর্মসূচির সূচনা হলো এবং আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কঠোর থেকে কঠোরতর কর্মসূচি পালন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓