1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

গজারিয়া যৌথ বাহিনীর অভিযানে শ্রমিকলীগের দুই নেতা আটক

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা হোসেন্দী এলাকায় অভিযান চালিয়ে দুই শ্রমিক লীগ নেতাকে আটক করেছে যৌথ বাহিনী।রবিবার ভোরে হোসেন্দী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকৃতরা হলেন, গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামের মৃত মজিদ বেপারীর ছেলে সৈকত হোসেন বাবু (২৭) ও একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে হোসেন মিয়া (২৬)। সৈকত হোসেন বাবু হোসেন্দী ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি ও হোসেন ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।গজারিয়া থানা সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিবার ভোরে হোসেন্দী গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। আটক সৈকত হোসেন বাবুর বিরুদ্ধে বিস্ফোরক, মারামারি সহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। অন্যদিকে বিস্ফোরক, চুরি, মারামারি সহ বিভিন্ন অভিযোগে হোসেনের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান বলেন, আটককৃতরা বিভিন্ন মামলার এজহার নামীয় আসামি। একাধিক মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। আটকের পর রবিবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓