1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালী উপজেলার কালিগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে এক লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম শিপন (৩২) পিরোজপুর সদর উপজেলার হুলারহাট এলাকার শাহাবুদ্দিন খানের ছেলে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কালিগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার কালিগঙ্গা নদীর বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি চক্র। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ও সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোনের দ্বায়ে আরিফুল ইসলাম শিপন নামের এক ব্যক্তির তিনটি ড্রেজার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরিফুল ইসলাম শিপনকে এক লাখ টাকা জরিমানা করেন।এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, কালিগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আরিফুল ইসলাম শিপন নামের এক ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে এ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানায় উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓