1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

ঝালকঠিতে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম ঝালকাঠিঃ

ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদে ও আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী এ সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয় ৷ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের সভাপতিত্বে সভা পরিচালনা ও সঞ্চালন করেন কাঠালিয়া উপজেলার গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী এস. এম.ওমর ফারুক। প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব সম্পন্ন হয় এবং পরে সভার সভাপতি স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর পর প্রকল্পের পরিচিতি ও আইনি কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। গ্রাম আদালতে অল্প সময়ে স্বল্প খরচে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্প‌ত্তির সুযোগ রয়েছে, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-‌গোষ্ঠী খুব সহজে বিরোধী নিষ্পত্তিতে সুযোগ পায়। পরবর্তীতে গ্রাম আদালত বিষয়ক একটি নাটিকা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ভিডিও আকারে প্রদর্শন করা হয়। সভায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ইউপি সদস্যবৃন্দ-১২ জন সহ, ০৯ টি ওয়ার্ডের নেতৃস্থানীয় ব্যক্তি, বিভিন্ন পেশাজীবি, সমাজকর্মী, শিক্ষক, নারী নেত্রী, এনজিও কর্মী, পুরোহিত, ইমাম গ্রামপু‌লিশসহ মোট ৪৫ জন এই সভায় অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓