1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

পিরোজপুরের কলাখালীতে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশের অংশ হিসেবে পিরোজপুরের কলাখালীতে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পিরোজপুর সদর উপজেলার ৪ নং কলাখালী ইউনিয়নের কলাখালী চৌরাস্তা বালির মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।জাতীয়তাবাদী কৃষক দল কলাখালী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান মোল্লার সভাপতিত্বে, কলাখালী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক লায়ন আখতার হোসেন সেন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল মহানগর কৃষক দলের যুগ্ন আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান, বরিশাল জেলা জাসাস এর সভাপতির মীর তুহিন, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান মাসুম, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান জেলা কৃষক দলের সহ-সভাপতি সোহেল মাহমুদ।এসময় আরও উপস্থিত ছিলেন, কলাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চাঁন সরদার সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান রঞ্জু, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কাজ করে যাবো।আগামী জাতীয় নির্বাচনে কৃষক সমাজ খালেদা জিয়ার হাত কে শক্তিশালী করার জন্য মাঠে আছে কৃষক দল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓