1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

কাউখালীতে শ্বশুর বাড়িতে জামাই শামীমের ভেজাল নারিকেল তেলের কারখানা জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বিভিন্ন ব্রান্ডের নকল নারিকেল তেল, সরিষার তেল, গাওয়া ঘি, ডিটারজেন্ট পাউডার, আচার সহ বিভিন্ন তেল তৈরি ও বাজারজাত করার অভিযোগে আসপদ্দী একটি বাড়ি থেকে একটি অবৈধ তেলের কারখানা জব্দ করা হয়েছে।এলাকাবাসী জানান স্থানীয় আব্দুস সালামের বাসায় তার জামাই শামীম আকন নানে এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে এ ধরনের অবৈধ ব্যবসায় চালিয়ে আসছিল। অভিযানের খবর শুনে বাসার সকলে পালিয়ে যায়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এন এস আই)’ গোপন সংবাদে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা নেতৃত্বে অভিযান পরিচালনা করে।এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবাশীষ রায় উপস্থিত ছিলেন। এসময় জব্দ কৃত প্রায় ২ লাখ টাকার ভেজাল নারিকেল তেল, কেমিকেল, ঘি তৈরির সরঞ্জাম এবং বিভিন্ন নামে কোম্পানির লেভেল পুড়িয়ে বিনষ্ট করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓