1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের পদপ্রার্থী রোকেয়া হাসেম কুল চাষে ঝালকাঠির ইসমে আজমের সফলতা নেছারাবাদে সৌদি বাদশার উপহারের খেজুর মাদরাসা ও এতিমখানায় বিতরণ স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

কাউখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জেলে গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ হানিফ শেখ (৫৯) নামের এক জেলকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে বারোটা দিকে উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর নানী বাদী হয়ে মোঃ হানিফ শেখের বিরুদ্ধে কাউখালী থানায় মামলা করেছেন।গ্রেফতারকৃত হানিফ শেখ উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের হারেজ শেখের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী দুপুর সাড়ে বারোটা দিকে ক্লাস শেষে বাড়ির দিকে যাচ্ছিল। স্কুল থেকে একটু সামনে সে পৌছালে আগে থেকে সেখানে ওৎপেতে থাকা হানিফ শেখ তাকে চিপা গলিতে ডাক দেয়। তখন সে সেখানে যেতে না চাইলে হানিফ তাকে জোরপূর্বক মুখ চেপে পাশের নির্জন স্হানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভুক্তভোগী ডাক চিৎকার দিলে হানিফ তাকে মুখ চেপে ধরে ৫০ টাকা হাতে দিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য বলে। এবিষয়টি পাশের এক নারী দেখতে পেয়ে সে ডাক চিৎকার দিলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। পরে স্হানীয়রা এসে তাকে ধরে পুলিশকে খবর দেন।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর নানী নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓