1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিয়ে আমরা নেতৃত্ব প্রতিষ্ঠা করবো- হাসান মামুন

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩৯১ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

‘যখন গলাচিপা-দশমিনার মানুষ যখন নেতৃত্বে বসাবে, পার্লামেন্টে পাঠাবে তখন নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো ধৈর্য ধারণ করে শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। যে কোন পরিস্থিতিতে জাতীয়-আর্ন্তজাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা গলাচিপা-দশমিনার জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকেন কোন ষড়যন্ত্র আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমনি খেলতে পারবে না।’ তিনি আরো বলেন, ‘যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিয়ে আমরা নেতৃত্ব প্রতিষ্ঠা করবো। দলের সিদ্ধান্ত এখনো আসে নাই। পটুয়াখালী জেলা ও গলাচিপা-দশমিনা উপজেলা এবং প্রত্যেকটি ইউনিয়নের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত নিবেন; সেই সিদ্ধান্তই দলের চূড়ান্ত সিদ্ধান্ত।’ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় গলাচিপা পৌর শহরের জৈনপুরী পীর সাহেবের খানকা মাঠে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, মো. আমিরুল ইসলাম, সাংগঠকি সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন প্রমুখ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓