1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

আওয়ামী লীগ ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাস থেকে এখনো বের হতে পারেনি: মীর সরফত আলী সপু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ আওয়ামী লীগ ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাসের রাজনীতি থেকে এখনো বের হয়ে আসতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় বিএনপি আয়োজিত শান্তি মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।মীর সরফত আলী সপু বলেন, আওয়ামী লীগ আগুন সন্ত্রাস করে কখনোই মানুষের মন জয় করতে পারবে না। বিএনপি সবসময় জনগণের দল, জনগণের জান-মাল রক্ষায় আমরা মাঠে আছি। আওয়ামী লীগ সন্ত্রাসী দল- তারা যতই দমন-পীড়ন চালাক, জনগণ বিএনপির সাথেই আছে।তিনি আরও বলেন, আমরা শান্তি মিছিলের মাধ্যমে এ বার্তা দিতে চাই- আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মোমিন আলী,শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓